ঢাকা, মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি, রাত ৩:১২
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মৎস্য সম্পদ সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযান


মা ইলিশ সুরক্ষায় এবং জাতীয় সম্পদের সুরক্ষার লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কর্মসূচির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। গত মঙ্গলবার (৮ অক্টোবর, ২০২৪) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ও শশীভূষণ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধ জালের ব্যবসা পরিচালনা করে আসছে।

এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মঙ্গলবার উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে আঞ্জুরহাট বাজারের ৬টি এবং শশীভূষণ এলাকার ৪টি দোকানে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। অভিযানে সর্বমোট ১০,৪০,০০০ মিটার কারেন্ট জাল, ২৫,০০০ মিটার চরঘেরা জাল, ৪,০০০ মিটার বেহুন্দি জাল, ২৫০ পিস চায়না চাইজাল, ১৫০ পিস চায়না দুয়ারি জাল এবং ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি একচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা।

আটককৃত দুইজন নিষিদ্ধ জাল বিক্রেতাকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল ধ্বংস করা হয়। মা ইলিশ সুরক্ষায় এবং জাতীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সব খবর