ঢাকা, মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি, রাত ২:৩০
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের পক্ষ থেকে যুবদল নেতা মামুনকে চিকিৎসা সহায়তা প্রদান


১ অক্টোবর, ২০২৪: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে নেত্রকোনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল মামুনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ায় মামুনকে এ সহায়তা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের পক্ষ থেকে মামুনের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাকিল আহমেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি।

তারেক রহমানের চিকিৎসা সহায়তা পেয়ে যুবদল নেতা মামুন আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সব খবর